হেলমেটে ব্যক্তির কাঁটা মাথা, তার থেকে কিছুটা দূরত্বে বাইক ও দেহ, খুনের তদন্তে পুলিশ - The News Lion

হেলমেটে ব্যক্তির কাঁটা মাথা, তার থেকে কিছুটা দূরত্বে বাইক ও দেহ, খুনের তদন্তে পুলিশ

 


দি নিউজ লায়নঃ       হেলমেটে ব্যক্তির কাঁটা মাথা। তার থেকে কিছুটা দূরত্বে বাইক ও দেহ। গাঁ শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসীদেওয়া ব্লকের ঝমকলালাজোত এলাকায়। পুলিশের অনুমান খুন করা হয়েছে ব্যাক্তিকে তা ধরেই খুনীর তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে ব্যক্তির নাম উমেশ শা, শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 


শুক্রবার সকালে ঝমকলালজোতে জাতীয় সড়কের পাশে বাইক পড়ে থাকতে দেখে পথ দুর্ঘটনা ভেবে এগিয়ে যান স্থানীয়রা।  বাইকের পাশেই দেহ পড়ে থাকতে দেখা যাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তবে তখনও অপেক্ষা করছিল গাঁ শিউরে ওঠে ঘটনার মূল অংশ। দেহ ও বাইক থেকে কিছুটা দূরে হেলমেট পড়ে থাকতে দেখা যায় বাইকআরোহীর। 


হেলমেটটি তুলতেই তা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পেড়িয়ে আসে ব্যক্তির কাঁটা মুন্ডু। ঘটনায় ক্ষনিকের জন্য হতচকিয়ে ওঠে পুলিশ। দেহ ও কাঁটা মাথাটি উদ্ধার করে পুলিশ।মৃত দেহের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। বীভৎস ভাবে শান্ত মাথায় এই খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার ফাঁসীদেওয়া গিয়ে রাতে আর ফেরেনি ব্যবসায়ী উমেশ বাবু। এরপরই শুক্রবার বেলা বাড়লে খবর মেলে।


 পূর্বের পারিবারিক ও  ব্যবসায়ীক কোনোপ্রকার শত্রুতা  কারো সঙ্গে রয়েছে কিনা?পরিবারের সন্দেহ এসবের সূত্র ধরেই এগোচ্ছে পুলিশ। পরিবারের তরফেও ঘটনার তদন্তে দাবি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরিবারের পাশে থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.